সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় ১১ দলীয় জোট প্রার্থীর সঙ্গে নিসচার মতবিনিময় : ১১ দফা দাবি ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সার্বিক উন্নয়ন ও নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ১১ দফা দাবি ইশতেহারে অন্তর্ভুক্তির দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের সঞ্চালনায় সভায় সংগঠনের ১১ দফা দাবি উপস্থাপন করেন সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। তিনি নিসচার দাবিগুলোকে জনস্বার্থসংশ্লিষ্ট ও যৌক্তিক উল্লেখ করে সেগুলো নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান, ব্যবসায়ী কামাল হোসেন, নিসচার সহ সভাপতি গোলাম কিবরিয়া, সহ সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, সহ সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মানিনুর ইসলাম মাহিন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ এবং সদস্য এমরান আহমদ, শাকিল আহমদ, রাহেল আহমদ ও উবায়দুল্লাহ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, নিসচার ১১ দফা দাবি বাস্তবায়ন হলে বড়লেখা উপজেলার সড়ক নিরাপত্তা, যানবাহন চলাচল এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হবে। নিসচা নেতৃবৃন্দ জানান, জনস্বার্থে নিরাপদ সড়ক ও আধুনিক শহর হিসেবে বড়লেখা গড়ে তুলতে সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যান্য প্রার্থীদের সঙ্গেও এ ধরনের মতবিনিময় অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: