সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সম্পর্কে উত্তেজনার মধ্যে বাংলাদেশে অনুদান অর্ধেকে নামাল ভারত

ডেইলি সিলেট ডেস্ক ::

দুদেশের সম্পর্কে উত্তেজনার মধ্যে বাংলাদেশে বিভিন্ন প্রকল্প এবং সহযোগিতার ক্ষেত্রে বাজেট বরাদ্দ গত অর্থবছরের তুলনায় অর্ধেকে নামিয়েছে ভারত সরকার।

রোববার ভারতের লোকসভায় ২০২৬-২৭ অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেখানে বাংলাদেশের জন্য অনুদানে ৬০ কোটি রুপি রেখেছেন তিনি।

২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বাংলাদেশের জন্য অনুদানে ১২০ কোটি রুপি বরাদ্দ রেখেছিল ভারত। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৩৪ কোটি ৪৮ লাখে নামিয়ে আনা হয়েছিল।

ভারতে অর্থবছরের হিসাব হয় এপ্রিল থেকে মার্চ মাসে। আগামী অর্থবছরে বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অনুদানের বরাদ্দ কিছুটা বাড়িয়ে ৫ হাজার ৬৮৫ কোটি ৫৬ লাখ রুপি করেছে ভারত। যা ২০২৫-২৬ অর্থবছরে ছিল ৫ হাজার ৪৮৩ কোটি রুপি।

অনুদানের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এবারও ভুটানের জন্য সর্বোচ্চ ২ হাজার ২৮৮ কোটি রুপি ৫৬ লাখ রুপি বরাদ্দ রেখেছে ভারত।

এছাড়া, নেপালের জন্য ৮০০ কোটি, মালদ্বীপের জন্য ৫৫০ কোটি, শ্রীলঙ্কার জন্য ৪০০ কোটি, মিয়ানমারের জন্য ৩০০ কোটি এবং আফগানিস্তানের জন্য ১৫০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে নতুন বাজেটে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: