সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিনাজপুরে বিএনপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

ডেইলি সিলেট ডেস্ক ::

দিনাজপুরে নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দলারদরগায় এ ঘটনা ঘটে।

বিএনপি অভিযোগ জামায়াতে ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লা প্রতীকের নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত। তবে হামলা ভাঙচুরে অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতারা বলেন, সাউন্ড সিস্টেমকে কেন্দ্র করে দুই দলের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। মারামারি ও ভাঙচুরের ঘটনার সঙ্গে তারা যুক্ত নয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, শনিবার বিকালে দলারদর্গা নির্বাচনী কার্যালয় থেকে কর্মীরা ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী প্রচার মিছিল বের করেছিল। মাগরিবের নামাজের পর বিএনপির ওই কার্যালয় সংলগ্ন স্থানে নির্বাচনী পথসভা শুরু করেছিল জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামের দাঁড়িপাল্লার কর্মীরা। এসময় বিএনপির নির্বাচনী কার্যালয়ে চলা প্রচার মাইক বন্ধ অথবা ভলিউম কমবেশির বিষয় নিয়ে জামায়াতকর্মীরা বিএনপির কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমরুল কায়েস জানান, গোলোযোগের খবর পেয়ে তার নেতৃত্বে সেনাবাহিনী ও প্রশাসনসহ যৌথ বাহিনীকে সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সহকারি রিটানিং কর্মকর্তা নবাবগঞ্জের ইউএনও জিল্লুর রহমান জানান, এলাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আনছার সদস্যরা অবস্থান নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: