সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রথমবার সিনেমায় জুটি বাঁধছেন আফরান নিশো ও মেহজাবীন

ডেইলি সিলেট ডেস্ক ::

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন। নির্মাতা ভিকি জাহেদের সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমা ‘পুলসিরাত’-এ একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির অভিনয়শিল্পী তালিকা, গল্পের বিস্তারিত ও শুটিং-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।

আফরান নিশো সম্প্রতি রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর শুটিং শেষ করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে এবং এটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। । ছবি : কোলাজ ইত্তেফাক

অন্যদিকে, মেহজাবীন চৌধুরী বর্তমানে ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজের কাজে ব্যস্ত। এই সিরিজে তার বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

‘পুলসিরাত’ সিনেমায় নিশো ও মেহজাবীনের প্রথম জুটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: