সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিএনপিতে যোগ দেওয়া আবু সাইয়িদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

ডেইলি সিলেট ডেস্ক ::

পাবনা-১ (সাঁথিয়া) আসনে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হওয়ার পর বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার বিকেলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
আবু সাইয়িদ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতার স্বপক্ষের এবং মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে নৈতিক দায়িত্ব থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া। পাশাপাশি এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি বিধায় আমি এমন সিদ্ধান্ত নিলাম। জীবনে অনেক বার নির্বাচন করেছি, পার্লামেন্ট মেম্বারও হয়েছি তাই। ব্যক্তিগত ইমেজের চেয়ে স্বাধীনতার স্বপক্ষের বৃহত্তর ঐক্য আজ বেশি প্রয়োজন। সেই লক্ষ্যেই আমি শামসুর রহমানকে পূর্ণ সমর্থন দিচ্ছি।

অধ্যাপক সাইয়িদ দেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি পাবনা-১ আসন থেকে ১৯৭৩ সালে প্রথমবার এমপি হন। এরপর ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনেও এমপি হন, সেসময় শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

অধ্যাপক সাইয়িদ ১৯৯১ সালে পঞ্চম সংসদে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে প্রার্থী হয়ে হেরে যান।

গত ২১ জানুয়ারি বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আবু সাইয়িদ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: