![]()


প্রবাস ডেস্ক ::
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর পর্ব সম্পন্ন হয়েছে আনন্দঘন পরিবেশে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে পূর্ব লন্ডনের ক্লিপটন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের বিদায়ী ইসি কমিটির সভাপতি অধ্যাপক মো. সাজিদুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমান মীরু এবং ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া নবনির্বাচিত ২০২৬ খ্রিস্টাব্দের কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুহাম্মদ শাহেদ রাহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছির এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব নেন মির্জা আবুল কাসেম। এসময় নবনির্বাচিত ইসি কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
দায়িত্ব হস্তান্তর শেষে দ্বিতীয় পর্বে নতুন সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের পরিচালনায় জরুরি সভা ও বার্ষিক পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ড. আনসার আহমদ উল্লাহ, বিদায়ী সভাপতি অধ্যাপক মো. সাজিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু, নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমদাদুন খানম, সহ-সভাপতি সাহেদা রহমান ও **এস কে এম আশরাফুল হোদা**সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য ও লিখিত বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করেন অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস ডলি, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি সুহেল আহমদ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি ইমরান তালুকদার।
নতুন দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম ইসি সভায় সদস্যরা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন। সভায় শিগগিরই অভিষেক অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে সদস্যদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।