সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারতে বিশ্বকাপ খেলার ব্যাপারে যা জানালেন লিটন দাস

ডেইলি সিলেট ডেস্ক ::

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা এখনো ঝুলে আছে। আগামী মাসে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে এখনো অনড় বাংলাদেশ। আইসিসি থেকেও ইতিবাচক কোনো সাড়া মিলছে না। এমন পরিস্থিতিতেই আজ বিপিএল এলিমিনেটরে সিলেটের কাছে হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাসের কাছে জানতে চাওয়া হয় আসন্ন বিশ্বকাপ নিয়ে।

জবাবে রংপুর রাইডার্সের অধিনায়ক এখনো সিউর না বলে মন্তব্য করেছেন। সাংবাদিকের করা বিশ্বকাপ খেলা নিয়ে বোর্ডের সিদ্ধান্ত আইডিয়াল কি না এমন প্রশ্নের জবাবে লিটন কেবল বললেন, ‘নো কমেন্ট।’ এর আগে জানতে চাওয়া হয় তার সঙ্গে বোর্ড কোনো যোগাযোগ করেছে কি না? লিটন সাফ জানিয়ে দেন ,‘না।’

শুধু লিটন কেন? ১৫ জনের কেউই তা জানেন না বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা ১৫ জনের কেউই জানি না কোন দেশে যাব কই খেলব। শুধু আমরা না পুরো দেশই জানে না।’

বিপিএলের এবারের আসরে শেষ দিকে রংপুর রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব পান লিটন দাস। কিন্তু শেষটা ভালো হলো না তার। রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সিলেট টাইটান্স।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: