সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ওসমানীনগরে তিন বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

ওসমানীনগর সংবাদদাতা ::

সিলেটের ওসমানীনগরে ঢাকা–সিলেট মহাসড়কে তিনটি যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে ইউনিক পরিবহনের আরেকটি বাস এসে ধাক্কা দিলে দুর্ঘটনার মাত্রা আরও বেড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার নিহত হন। নিহতরা হলেন—শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৫৫) এবং ওসমানীনগর উপজেলার করুয়া এলাকার বাসিন্দা বকুল রবিদাশ (২৬)।

সংঘর্ষে শ্যামলী ও এনা পরিবহনের বাস দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ইউনিক পরিবহনের বাসটির সামনের অংশ ভেঙে যায়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহও একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনায়েম মিয়া জানান, দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপরদিকে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় কবলিত বাসগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: