সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কন্যাসন্তানের বাবা হলেন নিলয়

ডেইলি সিলেট ডেস্ক ::

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কন্যাসন্তানের জন্ম দেন অভিনেতার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। এটি দম্পতির প্রথম সন্তান।

সামাজিক যোগাযোগামাধ্যমে বাবা হওয়ার এই সুখবর অভিনেতা নিজেই জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে সদ্যজাতের সঙ্গে ছবি দিয়ে সেখানে ক্যাপশনে লেখেন, “আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ।”

এদিকে বাবা হওয়ার সুখবর জানাতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন নিলয়–হৃদি দম্পতি। মন্তব্যের ঘরে ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা দিচ্ছেন শুভেচ্ছার বার্তা; তারকা অঙ্গন অর্থাৎ তার সহশিল্পীরাও তাদের জন্য শুভকামনা জানান।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই নিলয় আলমগীর বিয়ে করেন তাসনুভা তাবাসসুম হৃদিকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমেই তাদের পরিচয়, পরে পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: