সর্বশেষ আপডেট : ৩৫ মিনিট ১৪ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তৃতীয়বার জুটি শুভ–মিম, শুটিং শুরু, মুক্তি ঈদে

ডেইলি সিলেট ডেস্ক ::

টিভি অভিনেতা আরিফিন শুভর ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম নতুন অ্যাকশনধর্মী সিনেমায় জুটি হয়ে অভিনয় করবেন । নতুন এই অ্যাকশনধর্মী সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

তরুণ নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় রাজশাহী ও নাটোরে চলছে টানা শুটিং। জানা গেছে, পুরোপুরি অ্যাকশন অবতারে দেখা যাবে শুভকে। এরই মধ্যে শুটিং সেটের একটি ছবিতে উঠে এসেছে শুভর লুক—লম্বা চুল, রক্তমাখা শরীর আর দুই হাতে রক্তাক্ত কুড়াল; যা দেখে ধারণা মিলেছে চরিত্রটি হবে অ্যাকশনময়।

এটি শুভ–মিম জুটির তৃতীয় সিনেমা। তবে গল্প বা চরিত্র নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না সংশ্লিষ্ট কেউ। সূত্র জানায়, ছবির কয়েকটি নাম প্রাথমিকভাবে ঠিক করা হলেও চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছে শুটিংয়ের ব্যস্ততা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: