সর্বশেষ আপডেট : ৫৩ মিনিট ৩০ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গ্লামারাস লুকে বিদ্যা সিনহা মিম

ডেইলি সিলেট ডেস্ক ::

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি, নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। দেখা গেছে তাকে গ্লামারাস লুকে।

রোববার(৯ আগস্ট) দুপুরে এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ওন দ্য লুক, ওন দ্য মোমেন্ট’। বোঝাতে চেয়েছেন, লুক ও মুহূর্তটাকে নিজের করে নিচ্ছেন তিনি।

ছবিগুলোতে মিমকে দেখা গেছে এক নতুন রূপে। স্টুডিওর আলো-আঁধারির আবহে রীতিমতো দ্যুতি ছড়াচ্ছেন। নজর কেড়েছে তার ব্যাকলেস ডিজাইনের পোশাকের চিকন স্ট্র্যাপ; যা তাকে দিয়েছে একেবারে হলিউড ধাঁচের লুক।

মিমের মেকআপেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। স্মোকি আই, পিঙ্কিশ-ন্যুড লিপস্টিক আর একপাশে এলিয়ে দেওয়া হালকা কোঁকড়ানো চুল তাকে করেছে আরও আকর্ষণীয়।

কখনো লাগেজে বসে ক্যামেরার দিকে সরাসরি তীক্ষ্ণ চাহনি, কখনো ব্যাকলেস পোশাকে পেছনের ভঙ্গি, আবার কখনো ক্লোজ-আপে রহস্যময় রূপ—প্রতিটি ফ্রেমে তিনি গ্ল্যামার ফুটিয়ে তুলেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: