সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সভাপতি সুমন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ২ টার দিকে তার নিজ বাড়ি সেনপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন হোসেন সেনপাড়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, তাদের কাছে তথ্য ছিল সুমন হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, সুমন হোসেনের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: