সর্বশেষ আপডেট : ৬ মিনিট ২২ সেকেন্ড আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ, সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মবিরতিতে নার্সরা

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্সকে চিকিৎসকের মারধরের অভিযোগে কর্মবিরতি পালন করছেন নার্সরা।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে তারা সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

নার্সদের অভিযোগ, বুধবার বিকেলে শিফট চলাকালে নার্স কামরুল হাসান ও চিকিৎসক সৈকত তাওহিদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সৈকত তাওহিদ আরও কয়েকজনকে নিয়ে কামরুল হাসানকে পিটিয়ে আহত করেন।

আহত কামরুল হাসানকে তাৎক্ষণিক সোহরাওয়ার্দী হাসপাতালেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসক সৈকত তাওহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই কর্মবিরতিতে যান নার্সরা। সকাল ৮টার পর থেকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। স্লোগান দিয়ে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

সিনিয়র স্টাফ নার্স নাজমা আক্তার বলেন, “আমাদের সহকর্মী নার্সের গায়ে হাত তোলা হয়েছে, আমরা এর বিচার চাই। এ ঘটনার প্রতিবাদেই আমরা কর্মসূচিতে নেমেছি।”

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক সৈকত তাওহিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্য দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিন-এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোনে সাড়া দেননি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: