![]()


প্রবাস ডেস্ক ::
বৃটেনের অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা (AGM) রবিবার লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৭ সেশনের জন্য সরাসরি ভোটে ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ পুনরায় কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল মতিন চৌধুরী। কোরআন তেলাওয়াত ও দারস পেশ করেন উপদেষ্টা পরিষদের সদস্য শাইখ আব্দুল কাইয়ুম।
সভায় নবনির্বাচিত সভাপতি সদস্যদের শপথ পাঠ করান। উদ্বোধনী বক্তব্যে হামিদ হোসাইন আজাদ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের দায়িত্ব কেবল সংগঠন পরিচালনা নয়, বরং সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করা।’’ তিনি ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান।
শাইখ আব্দুল কাইয়ুম বলেন, “ইসলামী ঐতিহ্যে নেতৃত্বের পদ চাওয়া নিষিদ্ধ। এটি দুর্নীতি ও বিশৃঙ্খলার পথ খুলে দেয়।”
সভায় সুশৃঙ্খল নির্বাচন প্রক্রিয়া ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। নির্বাচন পরিচালনা করেন কমিশনার হাবিবুর রহমান। কমিশনের অন্য সদস্যরা ছিলেন ড. আব্দুল বারী, আয়ুব খান, ড. আশরাফ মাহমুদ এবং রাহেলা চৌধুরী। উপস্থিত সবাই কমিশনের স্বচ্ছতা ও দক্ষতার প্রশংসা করেন।
দুপুরের বিরতির পর সভাপতি সদস্যদের প্রশ্নের উত্তর দেন এবং দ্বিবার্ষিক রিপোর্ট পেশ করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পরে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সভাপতি ও রিজিয়ন সভাপতিদের ফলাফল ঘোষণা করে।
আবদুদ দাইয়ান মোহাম্মদ ইউনুস, আনসার মুস্তাকিম, দিলোয়ার হোসেন খান, ড. আবদুস সালাম আজাদি, ড. দিলদার চৌধুরী, হাফিজ আবুল হোসেন খান, হাসান সিরাজুস সালেকিন, হাসান কাওসার আহমেদ, মোঃ আব্দুল মুমিন, মনোয়ার হোসেন, মুহাম্মদ মুস্তাক আহমেদ, মুসাদ্দিক আহমেদ, নেসার আহমেদ, নজমুল হোসেন, নুরুল মতিন চৌধুরী, রাজু মোহাম্মদ শিবলী, সিরাজুল ইসলাম হীরা, সৈয়দ জামিরুল ইসলাম বাবু, ড. মাহেরা রুবি, আসমা খান, ড. শিরিন সোবহানি, রওশনারা কবির ও আনজুমারা বেগম।
সংবিধান অনুযায়ী ১৬ জন রিজিয়ন সভাপতি শুরা কাউন্সিলের সদস্য হিসেবেও যুক্ত হয়েছেন।
এফ.কে.এম শাহজাহান – লন্ডন নর্থওয়েস্ট;
সৈয়দ আহমেদ – লন্ডন ওয়েস্ট;
কাজী ফয়জুল ইসলাম পারভেজ – লন্ডন সাউথইস্ট;
আবুল হোসেন (রায়হান) – লন্ডন ইস্ট;
মোহাম্মদ জুবায়ের মিয়া – লন্ডন নর্থইস্ট;
হাসানুল বান্না – মুসলিম অ্যাসোসিয়েশন অব প্রফেশনালস অ্যান্ড স্টুডেন্টস;
মোঃ জয়নাল আবেদীন (লিটন) – লন্ডন সাউথওয়েস্ট;
কামাল উদ্দিন – সাউথইস্ট ইংল্যান্ড মুসলিম অ্যাসোসিয়েশন;
গিয়াস উদ্দিন – সাউথওয়েস্ট ইংল্যান্ড ইসলামিক সোসাইটি;
শরীফুর রহমান – ইস্ট অব ইংল্যান্ড;
রেজাউল করিম চৌধুরী – ইস্ট মিডল্যান্ড;
এস. বদরুল আলম – নর্থওয়েস্ট;
আসাদ আহমেদ – ওয়েলস;
ফরিদ মিয়া – ওয়েস্ট মিডল্যান্ড;
মাসুদুল হাসান – ইয়র্কশায়ার অ্যান্ড হাম্বার;
জাহিদ ইসলাম – নর্থইস্ট।
সভায় ২০২৩–২০২৫ সেশনের বিভিন্ন রিজিয়নের কার্যক্রমের ওপর ভিত্তি করে পুরস্কার প্রদান করা হয়। এমসিএ ইয়ুথের সচিত্র প্রতিবেদনও উপস্থাপন করা হয়, যা উপস্থিতদের প্রশংসা কুড়ায়।
সাবেক সভাপতি আতিকুর রহমান জিলু বলেন, “এমসিএ বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবে। এজন্য সবাইকে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে।”
আরেক সাবেক সভাপতি দিলোয়ার হোসেন খান বলেন, “ইয়ুথদের উন্নয়নে সময়, মেধা ও সম্পদের বিনিয়োগ বাড়াতে হবে।”
উপদেষ্টা পরিষদের সেক্রেটারি শায়েখ মুসলেহ ফারাদি স্থানীয় দাওয়াহ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ বলেন, “আগামী সেশনে সাংগঠনিক শৃঙ্খলা, গুণগত মান ও যোগ্যতার উপর গুরুত্ব দেওয়া হবে। এমসিএ’র ‘ভিশন ২০৩০’ আমাদের কাজের মূল দিকনির্দেশনা হিসেবে থাকবে ইনশাআল্লাহ।”