সর্বশেষ আপডেট : ৪ মিনিট ১ সেকেন্ড আগে
রবিবার, ৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে: রাশেদ খান

ডেইলি সিলেট ডেস্ক ::

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, “নির্বাচন নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন নয়। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন শর্ত দেওয়া ঠিক নয়। সনদের পূর্ণ বাস্তবায়ন এই সরকারের পক্ষে সম্ভব নয়, আগামী সরকারকে এ দায়িত্ব নিতে হবে।”

তিনি আরও বলেন, “সংস্কার এবং বিচারের ট্যাবলেট খাওয়ানো হয়েছে সরকারকে। তবে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। সরকার জনগণের ওপর দায় চাপাতে চাইছে। এই দায় জনগণের নয়, সরকারের।”

কিছু উপদেষ্টার ভুল সিদ্ধান্তের দায় সরকার এবং বৈষম্যবিরোধী আন্দোলনের তৎকালীন লিয়াজো কমিটির নিতে হবে বলে মন্তব্য করেন রাশেদ খান। পাশাপাশি তিনি বলেন, ‘‘ভারত আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন চায়। সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে, অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাচ্ছে।’’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: