সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২২ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে খেলতে গিয়ে নদীতে পড়ে প্রাণ গেলো দুই শিশুর

সিলেটের কোম্পানীগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মারা গেছে। খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশু দুটি নদীতে পড়ে যায়।

নিহতরা হলো- উপজেলার বুড়দেও গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইয়ামিন (৩) ও মোহাম্মদ আলীর মেয়ে মীম (৩)।

শুক্রবার রাতে উপজেলার বুড়দেও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে শিশু দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আজ শনিবার তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: