সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এনসিপি থেকে চীন সফরে যাচ্ছেন যারা

ডেইলি সিলেট ডেস্ক ::

মালয়েশিয়া সফর থেকে ফিরেই চীনে সফর করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরে আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি

মঙ্গলবার (২৬ আগস্ট) এনসিপির আট সদস্যের এই প্রতিনিধিদল চীন যাবেন। ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।

নাহিদ ইসলাম ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবেন তারা হলেন— দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

এর আগে ১১ থেকে ১৫ জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও বেইজিং সফরে যায়।

চীন সফরের আগে নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। ওই সফরের আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: