সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় চলছে জীবন আহমেদের আলোকচিত্র প্রদর্শনী ‘উত্থানের সাক্ষী’

ডেইলি সিলেট ডেস্ক ::

আলোকচিত্র সাংবাদিক জীবন আহমেদের একক আলোকচিত্র প্রদর্শনী Witnessing to the Uprising / উত্থানের সাক্ষী চলছে রাজধানীর ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে। প্রদর্শনীতে স্থান পেয়েছে সাম্প্রতিক বাংলাদেশের ইতিহাসের এক অস্থির ও তাৎপর্যপূর্ণ সময়ের শক্তিশালী আলোকচিত্রসমূহ, যা ২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলন ও প্রতিরোধের ধারাবাহিকতাকে তুলে ধরেছে।

এই ছবিগুলো জীবন আহমেদের একই শিরোনামের গ্রন্থ থেকে নির্বাচিত। ৩৫০ পৃষ্ঠার বইটিতে রয়েছে ১৭০টিরও বেশি আলোকচিত্র ও লেখকের ব্যক্তিগত জার্নাল এন্ট্রি। বইটি সম্পাদনা করেছেন মাশরুক আহমেদ এবং এটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (UPL) ও নেত্র নিউজ। লেখক ঘটনাস্থলে সরাসরি উপস্থিত থেকে এবং আত্মগোপনে থেকেও ছবিগুলো ধারণ করেছেন, যা একটি জাতির ক্রান্তিকালের প্রত্যক্ষ ও আবেগঘন দলিল হয়ে উঠেছে।

প্রদর্শনীতে আলোকচিত্র সাংবাদিকতার সাহসিকতাকে সম্মান জানানো হয়েছে—বিশেষত এমন সময়ে যখন সত্য ও ইতিহাস রক্ষায় ঝুঁকি নেওয়া অপরিহার্য হয়ে ওঠে। প্রদর্শনীটি কিউরেট করেছেন মাশরুক আহমেদ, সহকারী কিউরেটর হিসেবে রয়েছেন আম্বিয়া রহমান শাখি ও তানভীর অভি। প্রদর্শনীর পাঠ ভাষ্য লিখেছেন পার্থ সেন গুপ্ত।

প্রদর্শনীটি ৭–১১ আগস্ট ২০২৫ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: