সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সম্মিলিত প্রচেষ্টায় মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান

ডেইলি সিলেট ডেস্ক ::

সম্মিলিত প্রচেষ্টায় মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অডিটরিয়ামে ড্যাবের জাতীয় সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরাচারের বিদায়ের পর মানুষ বুক ভরে নিশ্বাস নিয়েছিল। স্বৈরাচারের বিদায়ে মানুষের সামনে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের প্রত্যাশা জেগে ওঠে। আমরা বিশ্বাস করি, সবাই মিলে চেষ্টা করলে মানুষের সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারব।

তিনি বলেন, মানুষ চায় সামনের দিনগুলো যেন ভালো হয়। ৫ আগস্টের পর নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে সবচেয়ে বেশি। তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।

সম্মেলনের শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করায় তার সন্তান হিসেবে দেশের চিকিৎসকদের ধন্যবাদ জানান তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এ ছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার, নির্বাচনে সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সভাপতি পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. এ কে এম আজিজুল হক বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: