সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ২৪ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ

ডেইলি সিলেট ডেস্ক ::

‘বাংলাদেশে ইসলাম…কোরআন-সুন্নাহর বিপরীতে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে মাদরাসা শিক্ষার সম্প্রসারণ হোক, আমরা (বিএনপি) সেটা চাই। কিন্তু মাদরাসা শিক্ষাঙ্গণকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গণে পরিণত করতে চাই না।

তিনি বলেন, বিএনপি ইতিমধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থি, সবার সাথে কথা বলেছে।

তিনি আরো, ‘হেফাজতে ইসলামের নায়েবের সাথে দেখা করেছি, হাটহাজারী মাদরাসায় গিয়েছি, শর্ষিনা পীরের সাথে দেখা করেছি, আলিয়া লাইনের সমস্ত মুরুব্বি-নেতৃত্বের সাথে কথা বলেছি। উদ্দেশ্য একটা– বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই, যেখানে বিভক্তি থাকবে না।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: