সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
রবিবার, ২৬ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী বিজয় র‌্যালির ঘোষণা বিএনপির

ডেইলি সিলেট ডেস্ক ::

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল বুধবার (৬ আগস্ট) দেশব্যাপী বিজয় র‌্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে আগামীকাল ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

রাজধানীতে র‌্যালিটি শুরু হবে বুধবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এতে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন।

ঢাকাবাসীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের সময়মতো র‌্যালিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: