সর্বশেষ আপডেট : ৩৩ মিনিট ৪৭ সেকেন্ড আগে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জামায়াতের কড়া সমালোচনায় হেফাজত আমির

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ভণ্ড ইসলামী দল’ বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী।

সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

হেফাজতের আমির বলেন, জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি; সহি ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরুব্বিরাও বলে গেছেন। জামায়াতে ইসলামীর ইসলাম হলো মওদুদীর ইসলাম। আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না।

তিনি বলেন, তারা মদিনার ইসলাম নয়, মওদুদী ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল মনে করি না।

হেফাজতে ইসলামের নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াহইয়া, মাওলানা ইরশাদ ভূজপুরী, মাওলানা মাহমুদ শাহ, গোলাম রাব্বানি, মাওলানা হাফেজ শোআহব, মাওলানা মুফতি খালেদ, মুজিবুর রহমান ও মাওলানা নোমান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: