সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আজ ইসিতে যাবে এনসিপি, বিকেলে শহীদ মিনারে সমাবেশ ও ইশতেহার ঘোষণা

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল আজ রোববার (৩ আগস্ট) দুপুর ১২টায় নির্বাচন কমিশনে (ইসি) যাওয়ার কথা রয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটি আনুষ্ঠানিকভাবে উপস্থিত হবে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

প্রতিনিধি দলে থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এছাড়া জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে এনসিপি। দলটি জানিয়েছে, দেশব্যাপী পদযাত্রা শেষ করে আজকের এই সমাবেশ থেকে ‘জুলাই ঘোষণাপত্র ও জাতীয় ইশতেহার’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: