সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

ডেইলি সিলেট ডেস্ক ::

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে একযোগে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী, শিক্ষক এবং সচেতন নাগরিকরা। রবিবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা।

প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি বায়তুল হিকমাহ মডেল মাদরাসা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সিরাজ মডেল স্কুল, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন, ইউনিক মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে সংহতি জানান।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সড়কজুড়ে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা জানান, স্থায়ী অবকাঠামো না থাকায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন। আন্দোলনকারীরা ঘোষণা দেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ চলবে।

সড়ক অবরোধের কারণে ঢাকা-পাবনাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

এর আগে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এরপর মহাসড়কে প্রতীকী ক্লাস ও মৌন মিছিলের মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে আসছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: