সর্বশেষ আপডেট : ১২ মিনিট ১৩ সেকেন্ড আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে এনসিপির পদযাত্রা ২৫ জুলাই শুক্রবার

স্টাফ রিপোর্টার ::

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেটে পদযাত্রা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেট জেলা এনসিপির নেতারা জানান, শুক্রবার বিকেল ৫টায় কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন। চৌহাট্টা থেকে শুরু হয়ে এই পদযাত্রা আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার ঘুরে আবার শহীদ মিনারে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হবে।

পদযাত্রায় অংশ নেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সংবাদ সম্মেলনে সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন শাহান জানান, কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হলেও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা ব্যর্থ হয়েছে। তিনি জানান, পদযাত্রা নির্বিঘ্ন করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রশাসনকে অবহিত করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন ধারার রাজনীতি চায়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে চায় এনসিপি। ইতোমধ্যে সারাদেশে ব্যাপক সাড়া পাওয়া গেছে, সিলেটেও একই ধরনের সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তারা।

তারা আরও বলেন, মিডিয়া সবসময় জনগণের পক্ষে কাজ করে এসেছে, ভবিষ্যতেও এনসিপির কর্মকাণ্ড মিডিয়ায় প্রচার অব্যাহত থাকবে—এই প্রত্যাশা আমরা করি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: