সর্বশেষ আপডেট : ৩৫ মিনিট ৩৬ সেকেন্ড আগে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিমান বিধ্বস্তে প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধান উপদেষ্টার

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমানসেনা, শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটেছে, তা অপূরণীয়। এটি জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত।”

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা ও পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা আরও জানান, “সরকার এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করবে।”

উল্লেখ্য, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে সোমবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে, যা সারাদেশে শোকের ছায়া নামিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: