সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ১৪ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নেই : হান্নান মাসউদ

ডেইলি সিলেট ডেস্ক ::

এসি রুমে বসে রাজনীতি করার সুযোগ নেই। বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় হাতিয়ার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের শুভসূচনা উপলক্ষে সভায় তিনি এ মন্তব্য করেন। দোয়া ও মিলাদের মাধ্যমে ১ লাখ ২০ হাজার বস্তা জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের শুভসূচনা হয়।

আব্দুল হান্নান মাসউদ বলেন, আমি হাতিয়ায় এসেছি, আমি বাংলাদেশের রাজনীতি করেছি। আমি বলছি, বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব। আজকে আমি বৃষ্টির মধ্যে এখানে এসেছে তার মানে তাদের চিন্তা করতে হবে নেতা হতে বৃষ্টির মধ্যে সব জায়গায় যেতে হবে, কাদার মধ্যে যাইতে হবে। এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নাই। ওছখালী বসে রাজনীতি করার সুযোগ নাই। আর বড় বড় নেতার ঘরে ঢুকে হাত-পা ধরে রাজনীতি করার সুযোগ নাই।

তিনি বলেন, রাজনীতি করতে হলে কাদার মধ্যে মানুষের কাছে যেতে হবে, নদীর দ্বারে যেতে হবে, গরিব-দুঃখী মানুষের কাছে যেতে হবে। রাজনীতি করলে ভূমিহীনদের ভূমি মেরে না দিয়ে তাদের ভূমি তাদের বুঝিয়ে দিতে হবে। রাজনীতি করতে হলে রাস্তাঘাটের কাজ করতে হবে সেখান থেকে চাঁদা খাওয়া যাবে না।

এনসিপির এই নেতা বলেন, আমি খুব সুন্দরভাবে হয়ত গুছিয়ে কথা বলতে পারি না। হয়ত বয়সে কম কিন্তু আপনারা বয়সে অনেক বড়, অনেক সুন্দর ভাবে গুছিয়ে কথা বলতে পারেন এই হাতিয়ার মানুষের জন্য গত ৫০ বছর কি টা করেছেন। আপনারা শুধু একটা জিনিসই পারেন মানুষকে ব্যঙ্গ করে স্লোগান দেওয়া-দলকে ব্যঙ্গ করে স্লোগান দেওয়া। এর বাহিরে আপনারা আর কিছুই পারেন না।

তিনি বলেন, আপনার বাসার সামনে গিয়ে আমার থাকার জায়গায় গিয়ে এনসিপি ভুয়া বলে স্লোগান দেন। এনসিপি আপনাদের কি করেছে? এনসিপি হাতিয়ার ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দিয়েছে। এনসিপি হাতিয়ার মানুষের রাস্তাঘাট করে দিচ্ছে, হাতিয়ার মানুষের নদীভাঙন রোধে দিনরাত কাজ করে যাচ্ছে।

হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় আব্দুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক, এনসিপির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: