সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাভারে ১১ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

ডেইলি সিলেট ডেস্ক ::

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে সাভারের আমিনবাজার ও বালুরঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের অভিযানে বায়ুদূষণকারী ১১টি অবৈধ বালু বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো: আনাবিয়া ট্রেডার্স, কনফিডেন্ট ট্রেডার্স, নিউ ভাই ভাই এন্টারপ্রাইজ, শাহাদাত এন্টারপ্রাইজ, ফাহিম এন্টারপ্রাইজ, খান এন্টারপ্রাইজ, হাজী এন্টারপ্রাইজ, শ্যামল এন্টারপ্রাইজ (২টি ঠিকানায়), মা ফাতেমা এন্টারপ্রাইজ ও ব্রাদার্স এন্টারপ্রাইজ।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এবং প্রসিকিউটর ছিলেন পরিদর্শক নয়ন কুমার রায়। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বাংলাদেশ পুলিশ ও র‌্যাব-০৪।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: