সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে: নাহিদ ইসলাম

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করে, তাহলে অভ্যুত্থান-পরবর্তী আন্দোলনের অন্যান্য অংশীজনদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সোমবার (৭ জুলাই) সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে যাত্রাকালে পর্যটন মোটেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা আশাবাদী যে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষ ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করবে। কেন দেরি হচ্ছে, তা সরকারকেই স্পষ্ট করতে হবে।”

তিনি আরও বলেন, “রাজশাহীতে আমরা এনসিপির শক্তিশালী গণভিত্তি পেয়েছি। দেশের পুনর্গঠনে এখনই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

এ সময় অনুষ্ঠিত পথসভায় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং রাজশাহী অঞ্চলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন কেন্দ্রীয় নেতৃত্বের সামনে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: