সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ১২ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘বাতাসে প্রেমের ঘ্রাণ’ নাটকে রেহান

ডেইলি সিলেট ডেস্ক ::

ফররুখ আহমেদ রেহান নাটকে অভিনয় শুরু করেন মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘যুগল’ নাটকের মাধ্যমে। এরপর তিনি আরও কয়েকটি নাটকে কাজ করেন।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’-এ প্রকাশিত হয়েছে ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’ নাটক, যেখানে রাফাত মজুমদার রিংক পরিচালনায় রেহান ‘রেহান’ চরিত্রে অভিনয় করেন। নাটকটি রচনা করেছেন দয়াল সাহা। এতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মিলি বাশার ও তানজিন তিশা।

রেহান বলেন, ‘২০২৩ সালের শেষদিকে নাটকে যাত্রা শুরু করি। এরপর বেশ কিছু নাটকে কাজ করেছি। অভিনয়ে আরও সময় দিতে চাই।’

তিনি জানান, তারেক রহমান এবং এহসান এলাহী বাপ্পীর পরিচালনায় দুটি নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: