সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নাটকে পূর্ণিমা

ডেইলি সিলেট ডেস্ক ::

একজন মডেল হিসেবেই দর্শকের কাছে সমাদৃত হয়েছেন পূর্ণিমা বৃষ্টি। বিগত কয়েক বছরে বহু বিজ্ঞাপনে মডেল হয়ে করেছেন কাজ। এবার নাটকে অভিনয় করছেন তিনি।

পূর্ণিমা এরই মধ্যে সেলিমের নির্দেশনায় ‘ইন্টারন্যাশনাল গুণ্ডা’ নাটকে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন। একই পরিচালকের ‘পালিয়ে বিয়ে’ নাটকেও অভিনয় করেছেন। দুটি নাটকই শিগগির প্রচারে আসবে বলে নিশ্চিত করেছেন তিনি।

এ ব্যাপারে পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘এরই মধ্যে দুটি নাটকে অভিনয় করেছি। কাজগুলো নিয়ে আমি ভীষণ প্রত্যাশী। কারণ এর গল্প এককথায় দুর্দান্ত। এ ছাড়া আমার চরিত্রও মনের মতো। আমি চেষ্টা করেছি মন দিয়ে অভিনয় করে চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। নাটক দুটি প্রচারে এলে আশা করছি দর্শকের ভালো লাগবে। আর এখন থেকে টিভি নাটকে নিয়মিত অভিনয় করার চেষ্টা যেমন থাকবে, ঠিক তেমনি ভালো ভালো গানের মিউজিক ভিডিওতেও মডেল হওয়ার চেষ্টা থাকবে। সত্যি বলতে কী, মিডিয়ায় কাজ করতে এসেছি মন থেকেই। তাই যাই করি না কেন, মন দিয়েই করার চেষ্টা থাকে আমার।’

পূর্ণিমা বৃষ্টি জানান, দুটি নাটকই শিগগির প্রচারে আসবে। এ ছাড়া শিগগির প্রচারে আসছে তার নতুন দুটি বিজ্ঞাপন। একটি বোম্বে সুইটসের, অন্যটি যমুনা এসির। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পূর্ণিমা বৃষ্টি অভিনীত সৌরভ কুণ্ডু পরিচালিত ‘গিরগিটি’ সিনেমাটি। এতে পূর্ণিমার বিপরীতে আছেন এবিএম সুমন। এর আগে পূর্ণিমা বৃষ্টি ‘ঢাকা ড্রিম’ সিনেমাতেও অভিনয় করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: