সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিনাজপুরে মাত্র ১০ হাজার টাকার জন্য বন্ধুকে হত্যা

ডেইলি সিলেট ডেস্ক ::

দিনাজপুরের বোচাগঞ্জে মাত্র ১০ হাজার টাকার জন্য বন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে মনোজিৎ রায় (২২) নামে এক যুবক। নিহত ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্র রায় তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ঘটনার প্রায় পাঁচ দিন পর পুলিশের জালে ধরা পড়ে হত্যার কথা স্বীকার করেছে ঘাতক মনোজিৎ।

শনিবার (২৮ জুন) দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন মারুফের নেতৃত্বে অভিযানে গিয়ে পুকুর থেকে নিহত সাধনের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এর আগে গত ২৫ জুন পুকুরে সাধনের লাশ ভেসে উঠলে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, গত ৩ মে সাধন তার বন্ধুকে ১০ হাজার টাকা ধার দেন, শর্ত ছিল ৩ জুনের মধ্যে ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় বিষয়টি পরিবারে জানাজানি হয় এবং মনোজিতের মা ছেলেকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৩ জুন রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে পুকুরপাড়ে সাধনকে বাশেঁর লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে মনোজিৎ। পরে লাশ, মোবাইল ফোন ও মোটরসাইকেল পানিতে ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ বিভিন্ন সূত্র ধরে শুক্রবার (২৭ জুন) ঠাকুরগাঁও থেকে মনোজিৎকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে লাশ ফেলার স্থান ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার ওসি জাহিদ হাসান সরকার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: