সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ১৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩

ডেইলি সিলেট ডেস্ক ::

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল মধ্যপ্রাচ্যে। ইরান থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার শেভার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম।

এমডিএ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে বিয়ার শেভার একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ঘটনাস্থলেই মারা যান এক ৪০ বছর বয়সী পুরুষ, ৩০ বছর বয়সী এক নারী এবং ২০ বছর বয়সী এক তরুণ। তারা সবাই ওই ভবনের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

সংস্থাটির মুখপাত্র আরও জানিয়েছেন, হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন এবং হালকা ও মাঝারি আহত হয়েছেন আরও তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়া হয়। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, “আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ইরানের আগ্রাসন ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলার শামিল।”

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা আগেই যুদ্ধবিরতির আহ্বান জানান। কিন্তু সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এই হামলা ইসরায়েল-ইরান সংঘাতের নতুন মাত্রা তৈরি করল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: