সর্বশেষ আপডেট : ৫০ মিনিট ৪০ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এশিয়ায় জ্বালানি সংকট এড়াতে সিঙ্গাপুরে তেল মজুত করবে সৌদি আরব

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে এশিয়ায় জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পর বিকল্প ব্যবস্থা হিসেবে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুতের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আঞ্চলিক সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরের ভূগর্ভস্থ ‘জুরং রক কাভার্নস’-এ এই তেল মজুত করা হবে।

সোমবার সিঙ্গাপুর আন্তর্জাতিক জ্বালানি সপ্তাহের সম্মেলনে দুই দেশের জ্বালানিমন্ত্রী এই পরিকল্পনার কথা জানান। এ বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা সৌদি আরামকোর সঙ্গে সিঙ্গাপুরের এনার্জি মার্কেট অথরিটি এবং জেটিসি করপোরেশনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে।

সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান আল-সৌদ জানিয়েছেন, এশিয়ার বড় বাজারগুলোর কাছাকাছি তেল মজুত থাকলে ক্রেতারা যেকোনো সংকটের সময়ও দ্রুত ও সহজে জ্বালানি পাবেন, যা সিঙ্গাপুরসহ এই অঞ্চলের জ্বালানি নিরাপত্তাকে আরও সুসংহত করবে।

ভূমি থেকে ১৫০ মিটার নিচে অবস্থিত সিঙ্গাপুরের জুরং রক কাভার্নসে প্রায় ৯০ লাখ ব্যারেল তরল জ্বালানি সংরক্ষণের সক্ষমতা রয়েছে। এশিয়ায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সৌদি আরামকো বর্তমানে জাপান (৮২ লাখ ব্যারেল) এবং দক্ষিণ কোরিয়ায় (৫৩ লাখ ব্যারেল) একইভাবে কৌশলগত তেল মজুত করে আসছে, যার ফলে অপ্রত্যাশিত ঘাটতির সময়ও দেশগুলো জ্বালানি প্রাপ্তিতে অগ্রাধিকার পায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: