সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কাতারে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল ইরান, কেন

ডেইলি সিলেট ডেস্ক ::

কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আগে যুক্তরাষ্ট্রকে আগাম সতর্ক করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন—এমন তথ্য আগেই উঠে এসেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন তেহরান আগেভাগেই এই বার্তা দিয়েছিল?

নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং বিবিসিকে বলেন, ইরানের ওই হামলা ছিল মূলত প্রতীকী। “এই সতর্কতার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বড় সংঘাতে যেতে চায় না।”

ফ্রুহলিংয়ের মতে, ইরান সময় ও লক্ষ্যবস্তু আগেই জানিয়ে দিয়েছিল, যাতে যুক্তরাষ্ট্র ও কাতার বেসামরিক বিমান চলাচল এবং সামরিক অবস্থান নিরাপদে সরিয়ে নিতে পারে।

তিনি আরও বলেন, “এই বার্তার মাধ্যমে ইরান বুঝিয়েছে যে, তারা শুধু ইসরায়েলের সঙ্গে সীমিত সংঘাত চায়। কারণ যুদ্ধ ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে ইরান সামরিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে পারে।”

ফ্রুহলিং উল্লেখ করেন, এর আগেও ইরান এমন ‘লোক দেখানো’ প্রতিক্রিয়া দেখিয়েছে—যেমনটা হয়েছিল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের পর ট্রাম্পের প্রথম মেয়াদে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: