সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। মৃত্যুবরণকারীদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে তিনজন চট্টগ্রামে, একজন ঢাকা ও একজন রাজশাহীতে মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত মোট ৫ হাজার ৫৯৮টি নমুনা পরীক্ষা করে ৪৩৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

নতুন করে ৩৬ জন শনাক্ত হওয়ায় মহামারির শুরু থেকে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। আর এই রোগে এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৫১৫ জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: