সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে: জামায়াতের নায়েবে আমির

ডেইলি সিলেট ডেস্ক ::

ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারের টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। শুক্রবার (২৩ মে) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের এক প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার চাওয়া, এর জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে, নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ-সংশয় কেটে যাবে।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাওয়ার ঘটনা আমাদের জন্য উদ্বেগের। এর দায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: