![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এমএমপি মিডিয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ (১৯ মে), বিকেল ৫টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানাধীন বন্দরবাজারস্থ পোস্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাহিদ আহম্মদ জয় (২৫) কে ৪৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাহিদ আহম্মদ জয়, নগরীর পশ্চিম ভাতালিয়া এলাকার মৃত শিরু মিয়া ও মোছাঃ নাজমা বেগম’র পুত্র।
ঘটনার পর কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী মামলা নং-৩৬, তারিখ-১৯/০৫/২০২৫ খ্রিঃ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সূত্র।