সর্বশেষ আপডেট : ১৬ মিনিট ৪ সেকেন্ড আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সোনু নিগমের বাড়িতে পুলিশ, তৈরি হয়েছে নানান প্রশ্ন

ডেইলি সিলেট ডেস্ক ::

সম্প্রতি বেঙ্গালুরুর একটি কলেজ কনসার্টে গান গাইতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। অনুষ্ঠানে কন্নড় ভাষার গান গাওয়ার অনুরোধে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তার সেই মন্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। এমনকি তুলনা টেনে আনেন জম্মু-কাশ্মীরের পেহেলগাম হামলার প্রসঙ্গ।

ফ্রিপ্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, সেই ঘটনার জেরে কর্নাটকের একটি থানায় সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এই মামলার তদন্তের অংশ হিসেবে রোববার (১৮ মে) বেঙ্গালুরু পুলিশের একটি দল মুম্বাইয়ে সোনু নিগমের বাসায় যায়। কর্ণাটক হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, গায়কের ভিডিও বয়ান রেকর্ড করা হবে। আর সে কারণেই তার বাড়িতে পুলিশ যায়।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির এক অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু নিগম। এসময় এক দর্শক তাকে বারবার কন্নড় গান গাওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। বিষয়টি সোনুর কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে সম্পর্কে সোনু বলেন, “এই ছেলে যেভাবে চিৎকার করে ‘কন্নড়, কন্নড়’ বলছিল, তাতে মনে হচ্ছিল আমাকে হুমকি দিচ্ছে। এই কারণেই পেহেলগামের মতো ঘটনা ঘটে যায়।”

যদিও পরে সোনু নিগম জানান, কনসার্টের শুরুতে নির্ধারিত প্লেলিস্টের বাইরে গিয়ে কন্নড় গান গাওয়া সম্ভব ছিল না বলেই তখন তিনি রাজি হননি। তবে অনুষ্ঠান শেষে তিনি প্রায় এক ঘণ্টা কন্নড় গানই পরিবেশন করেছেন।ঘটনার পর কর্ণাটক হাইকোর্ট জানিয়ে দেয়, তদন্ত চললেও সোনুর বিরুদ্ধে কোনো ‘কঠোর পদক্ষেপ’ নেয়া যাবে না, যতদিন তিনি তদন্তে সহযোগিতা করেন। গায়কের আবেদন মেনে নেয়া হয় যে, তিনি সশরীরে না গিয়ে ভিডিওর মাধ্যমে বয়ান দিতে পারবেন। এই নির্দেশ অনুসারেই বেঙ্গালুরু পুলিশের একটি দল সোনুর বাসায় গিয়ে ভিডিও বয়ান রেকর্ড করে।

অন্যদিকে, সোনু নিগমের ক্যারিয়ারেও এই ঘটনার প্রভাব পড়েছে। এরইমধ্যে কন্নড় ফিল্ম চেম্বার অফ কমার্স ঘোষণা করে, তারা সোনু নিগমের সঙ্গে আর কোনো কাজ করবে না। যদিও আনুষ্ঠানিকভাবে তাকে নিষিদ্ধ করা হয়নি, তবে একটি কন্নড় সিনেমা থেকে তার গাওয়া গান বাদ দয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: