সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাকার প্রতিটি থানা হবে সেবার রোল মডেল: ডিআইজি রেজাউল করিম

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, জনগণই পুলিশের প্রকৃত শক্তি, আর সেই আস্থা পুনরুদ্ধারে সেবাকে কেন্দ্র করেই পুলিশের কার্যক্রম পরিচালিত হবে। রোববার (১১ মে) সকালে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিআইজি মল্লিক বলেন, ঢাকার প্রতিটি থানা, ফাঁড়ি ও সার্কেল অফিসকে জনগণের আস্থা ও সেবার প্রতীক হিসেবে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। তিনি জানান, প্রতিটি থানায় অভিযোগ বাক্স স্থাপন, সেবা কার্যক্রমে স্বচ্ছতা আনতে সিসিটিভি ক্যামেরা বসানো এবং সরাসরি মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা রেঞ্জের আওতাধীন ৯৮টি থানায় নাগরিক সেবার মান বাড়াতে নিয়মিত ও নিবিড় তদারকি চালানো হবে। “ঢাকার প্রতিটি থানা হবে জনগণের, এখানে কেউ সেবা থেকে বঞ্চিত হবেন না” এটাই আমাদের প্রতিশ্রুতি বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: