সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
সোমবার, ১১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জেল রোড এলাকার মেসার্স তোফা এন্টারপ্রাইজ নামক চাউলের আড়তের সামনে পাকা রাস্তা থেকে মোহন মিয়া (২৯) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মোহন মিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কলকতখাঁ গ্রামের মৃত কালা মিয়ার পুত্র। বর্তমানে তিনি সিলেট শহরের জেল রোড এলাকার মোরশেদ মিয়ার কলোনিতে বসবাস করছিলেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নম্বর-১৩, তারিখ: ০৭/০৫/২০২৫) রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, মোহন মিয়ার বিরুদ্ধে পূর্বেও একটি মামলার (এফআইআর নং-১০/১৩৮, তারিখ: ০৮ মে ২০১৭, ধারা-৩৭৯ দণ্ডবিধি) এজাহারে সন্দেহভাজন আসামি হিসেবে তার নাম রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: