সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার ১৬১৭

ডেইলি সিলেট ডেস্ক ::

একদিনে পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৬১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১০২১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২৩ এপ্রিল) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১৬১৭ জন আসামিকে গ্রেফতার করেছে। এসময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি পাইপগান উদ্ধার করা হয়।

পুলিশ সদরদফতর জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: