সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশ টু টরন্টো: শিরোনামহীনের প্রথম কানাডা ট্যুর

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রায় তিন দশক পর প্রথমবারের মতো কানাডা ট্যুরে যাচ্ছে জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘শিরোনামহীন’। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে টরন্টো থেকে শুরু হবে এই বহুল প্রত্যাশিত ট্যুর, যার আয়োজন করছে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ‘মিক্সটেপ’।

শিরোনামহীনের ড্রামার ও সুরকার কাজী আহমেদ শাফিন জানান, “ইউরোপ ট্যুরে বিভিন্ন দেশের সংস্কৃতি ও প্রকৃতি আমাদের ভীষণভাবে মুগ্ধ করেছিল। এবার কানাডা সফরেও একই রকম দারুণ অভিজ্ঞতা হবে বলে আশা করছি।”

ভোকালিস্ট শেখ ইশতিয়াক বললেন, “এমন ট্যুর থেকে যে অভিজ্ঞতা আর জ্ঞান আমরা অর্জন করি, তা আমাদের সৃজনশীল চর্চায় দারুণভাবে সাহায্য করে।”

ব্যান্ডের দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জানান, কানাডা সফরের পাশাপাশি এ বছর আরও কিছু আন্তর্জাতিক ট্যুরের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে তাদের নতুন অ্যালবাম বাতিঘর প্রকাশ পাচ্ছে, যার অন্যতম গান ‘প্রিয়তমা’ ইউটিউবে এক মাসের মধ্যে ১৫ লাখের বেশি বার দেখা হয়েছে।

এ ছাড়া ব্যান্ডটি আরও চারটি গানের ভিডিও নির্মাণ করেছে, যার মধ্যে ‘কত দূর’ গানটি প্রবাসী বাংলাদেশিদের জীবনের আবেগ ও বাস্তবতা কেন্দ্র করে তৈরি। জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর একটি সিক্যুয়েল ভিডিওও নির্মিত হয়েছে। এসব ভিডিওর দৃশ্য ধারণ হয়েছে থাইল্যান্ড ও ভারতে।

শ্রোতাদের সঙ্গে বিশ্বমঞ্চে সংযোগ বাড়াতে শিরোনামহীনের এই নতুন যাত্রা নিঃসন্দেহে ব্যান্ডটির সংগীত ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: