সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ছেলের কাঁচির আঘাতে বাবার মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামে ছেলের কাঁচির আঘাতে আহত এক বাবা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজিজুল হক (৬৬) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, গত ৪ এপ্রিল তার ছেলে সাজ্জাদ হোসেন আসিফ (২২) কাঁচি দিয়ে বাবা আজিজুল হককে আঘাত করেন। এরপর দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

এ ঘটনার পর পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তার করেছে। বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার জানান, স্থানীয়রা দাবি করেছেন যে সাজ্জাদ মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসা চলছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: