সর্বশেষ আপডেট : ৪৮ মিনিট ০ সেকেন্ড আগে
শনিবার, ৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

র‌্যাব’র পৃথক অভিযানে হত্যা মামলার আসামী, মাদকসহ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার ::

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর দুটি পৃথক অভিযানে হত্যা মামলার এক প্রধান আসামীসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে বিপুল পরিমাণ বিদেশি মদ ও দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। র‍্যাব-৯-এর পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল রোববার (৬ এপ্রিল) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মধ্যপাড়া চেঙ্গামুড়া এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় ঈদের জামাত কেন্দ্রিক ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী কাজী মোজাহিদ (৩২)-কে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গত ২৯ মার্চ নবীগঞ্জ থানার সদরঘাট এলাকায় ঈদের জামাত আয়োজন নিয়ে বিরোধের জেরে ঘটে যাওয়া ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের মূল আসামী ছিলো কাজী মোজাহিদ। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ ধারা অনুযায়ী মামলা রুজু রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে গতকাল শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪টায় র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-৩ সুনামগঞ্জ-এর যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলী ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৫৪ বোতল বিদেশি মদসহ দুইটি প্রাইভেটকার জব্দ করে। এ সময় ছয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ভোলার মো. শাওন (৩২), ওবায়দুল রহমান (৩১), সুনামগঞ্জের মিরাজুল ইসলাম (৩৪), মো. সেলিম মিয়া (৩০), মো. শাহজাহান (২৬) ও মো. দ্বীন ইসলাম (৩০)। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, জননিরাপত্তা রক্ষায় এবং সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলের লক্ষ্যে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: