![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২০ মার্চ) রাত ১টা ৪৫ মিনিটের দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইবাদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ সদস্য কোতোয়ালী থানাধীন বন্দরবাজার এলাকার ভাই ভাই গোস্তের দোকানের সামনে অভিযান চালায়। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার বাহুবল থানার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা মো. মনসুর (২৬), পিতা- মাইন উল্লাহ, মাতা- মোছাঃ খোকুচাঁন বেগম-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৪৭, তারিখ-২০/০৩/২০২৫ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মনসুরের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেলের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মহানগর থেকে মাদক নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।