সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটের দুই ব্র্যান্ড শপকে ৬০ হাজার টাকা জরিমানা

সিলেটের অভিজাত কাপড়ের ব্র্যান্ড শপ ইনফিনিটি মেগা মল এবং ফেবুলাস মেগা মলকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় বিভিন্ন পোশাকে ম্যানুফ্যাকচারিং তারিখ না থাকায় ইনফিনিটি মেগা মলকে ৩০ হাজার টাকা এবং বিদেশি পোশাক বিক্রির ক্ষেত্রে আমদানি রশিদ না থাকায় ফেবুলাস মেগা মলকে ৩০ হাজার টাকা জরিমান আদায় করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে সিলেট জেলা ও বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে মহানগরের বেশ কিছু ব্র্যান্ড শপে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা গণমাধ্যমকে জানান, দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া তাদের সচেতন করা হয়েছে। রমজানকে কেন্দ্র করে যাতে অসাধু ব্যবসায়ীরা কোন সুযোগ নিতে না পারে সেজন্য আমরা তৎপর রয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: