সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নাম পরিবর্তন হলো বঙ্গবন্ধু মেডিকেলসহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

ডেইলি সিলেট ডেস্ক ::

রাষ্ট্রের বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ধারাবাহিকতায় তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।

খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে। সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাম পরিবর্তনের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: