সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
রবিবার, ২৬ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিএনপির কমিটিকে ‘পকেট কমিটি’ বলে তোপের মুখে কনকচাঁপা

ডেইলি সিলেট ডেস্ক ::

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাবেক কমিটিকে পকেট কমিটি বলে আখ্যায়িত করে বক্তব্য দেয়ায় নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা।

বুধবার (৫ মার্চ) দুপুরে আলম চৌরাস্তায় উপজেলা বিএনপি আয়োজিত সিরাজগঞ্জ-১ কাজীপুর সংসদীয় আসনের সম্মেলন প্রস্তুত কমিটির আলোচনা সভায় ওই মন্তব্য করেন কনকচাঁপা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘ভুয়া ভুয়া’ স্লেগানে উত্তেজিত হয়ে ওঠেন দলের উপস্থিত নেতাকর্মীরা। পরে ‘সরি’ বলে নেতাকর্মীদের কাছ থেকে রক্ষা পেয়েছেন কনকচাঁপা।

এ সময় অন্য নেতারা মাইক হাতে নিয়ে নেতাকর্মীদের শান্ত করেন। পরে কনকচাঁপা বক্তব্য না দিয়েই মঞ্চে বসে থাকেন। শেষে প্রাইভেটকারে করে সভাস্থল ত্যাগ করার সময়ও, কিছু নেতাকর্মীকে আাবারও কনকচাঁপাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান বলেন, “বক্তব্য চলাকালে কন্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা এক পর্যায়ে বেফাঁস একটি কথা বলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক কমিটিকে পকেট বলে ফেলেন।

“এ সময় নেতাকর্মীরা তাকে ভুয়া ভুয়া স্লোগান দেন। পরে নেতাকর্মীদের শান্ত করা হয়।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: