![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট জেলার এয়ারপোর্ট ও ওসমানীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
গোপন সংবাদের ভিত্তিতে ০৯ ফেব্রুয়ারি ২০২৫, রাত ২০:১০ ঘটিকায়, র্যাব-৯ এর একটি আভিযানিক দল সালিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৯৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেট কোম্পানীগঞ্জ থানার সুন্দাউরা গ্রামের মৃত আব্দুর নুর-এর পুত্র মোঃ জসিম উদ্দিন (২৬), কোম্পানীগঞ্জ দরাকুল গ্রামের মৃত আব্দুল ছাত্তার-এর পুত্র মোঃ মিজান (২৯) । এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
একই দিনে রাত ২১:৫০ ঘটিকায়, ওসমানীনগর থানাধীন গোয়ালা বাজার এলাকায় আরও একটি অভিযান চালিয়ে ১৬.০৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় ঢাকার বাড্ডা থানার মোঃ টিপু শেখ’র পুত্র মোঃ কায়েশ শেখ (৪৬)কে আটক করা হয় এবং তার ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।